সেন্টমার্টিন দ্বীপে জাহাজ ঘাটে নেমে যদি বলেন- আমি 'সুন্দরবন' যাবো, তাহলে আর কোন লোকেশান জানার দরকার নেই। লোকাল বাহনে আধ ঘন্টার যাত্রায় দ্বীপের অনেকটাই সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন দ্বীপের শেষ রিসোর্ট দক্ষিণ-পশ্চিম কর্ণারে 'মিউজিক ইকো রিসোর্টে'। প্রয়োজনে আমাদের লোকাল গাইড আপনাকে নিয়ে আসবে।
ছেঁড়াদ্বীপ সংলগ্ন এ রিসোর্টের দু'দিকেই সমুদ্র। চারিদিকে কেয়া গাছের বাউন্ডারি। রিসোর্টের ভেতরে রয়েছে অসংখ্য গাছপালা। মনে হবে একটা জঙ্গলে ঢুকেছেন। একদিকে রক বিচ অন্যদিকে স্যান্ডি বিচ। রিসোর্টের পূর্ব দিকে রয়েছে নয়নাভিরাম ম্যানগ্রোভ। স্থানীয়রা তাই এ কর্ণারকে 'সুন্দরবন' বলে ডাকে। জোয়ার-ভাটায় এর দৃশ্যপট একেবারেই আলাদা। এ স্পট থেকে দশ মিনিটে হেঁটে ছেড়াদ্বীপ যাওয়া যায়।